বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

ধনী-গরিব

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৯

ধনীঃ কী রে! আছিস কেমন?
গরিবঃ স্যার,যাচ্ছে কেটে যেমন-তেমন।
ধনীঃ আচ্ছা, আজ রোজগার হলো কত?
গরিবঃ এ-ই, বেশি না,দিন চালানোর মতো।
ধনীঃ লোক ক'জন তোর বাড়িতে?

গরিবঃ স্যার,গোটা পাঁচেক হবে,
গিন্নি,আমি,ছেলে, ছেলে-বউ আর নাতনি হয়েছে সবে।

ধনীঃ আচ্ছা,,,আচ্ছা!তা বেশ ভালোই আছিস, তাই না?

গরিবঃ দু' বেলা দু' মুঠো ডাল-ভাত,আর কিছুই আমি চাই না।

ধনীঃরাতে ঘুম কেমন হয় সবার?

গরিবঃকী যে বলেন স্যার,
ঘুমালে একবার, একঘুমে রাত কাবার।

ধনীঃ তা বেশ! তা বেশ!
এবার বলতো সত্যি করে, ইচ্ছে হয়
ধনী হবার?
অট্টালিকা, এসি রুম,আর
মার্সিটিস চড়বার?

গরিবঃ স্যার, গরীব আমি, ছোট জাত,
স্বপ্নে দেখাও অপরাধ।
আপনি ধনী,টাকার খনি,
যা মনে চায় করেন জানি।
অতি অল্পে সন্তুষ্ট আমি
উপরওয়ালায় অন্তর্যামি।
বিশ্বাস রাখি তাঁরই পরে,
সৎ পথে যেন রাখেন মোরে,
নুন-ভাত খাই,শান্তিতে ঘুমাই,
সুখের কোন সীমা নাই।

ধনীঃ জানিস রে ভাই!
ধনীর মন শান্তি খোঁজে,
টাকার পাহাড়ের চূড়ায় বসে।

গরিবঃযেমন আছি, ভালোই আছি,
আর কিছু না যাচি।

ধনীঃঠিক বলেছিস তুই,
আমার কাঁধে টাকার বোঝা
ভারে নুইয়ে রই।
হরহামেশাই আরাম খুঁজি,
প্রান্ত থেকে প্রান্তে ছুটি,
তবুও শান্তি মেলে না'ক
অস্বস্তিতে দিন কাটে।
তোরে দেখে স্বস্তি পেলাম,
আসল সুখের মানে বুঝলাম।
ধনী-গরিব বৃথাই কেবল
মানুষ পরিচয়ই আসল।

গরিবঃবেঁচে থাকার জন্য শুধু,
লাগে মনের শান্তিটুকু।

ধনীঃ ধনী-গরিব এক হয়ে ভাই সমাজটারে গড়ি,
মানুষ হয়ে মানুষের সাথে
বিভেদ নাই বা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর