বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কালিয়াকৈরে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

আনিসুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪, ১৮:২৪

গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (২৭ অক্টোবর) সকালে পূর্বচান্দরা এলাকা থেকে শুরু করে মৌচাক রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান চালান ঢাকা রেলওয়ের বিভাগীয় সিনিয়র প্রকৌশলী জুয়েল আহমেদ। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় সিনিয়র প্রকৌশলী জুয়েল আহমেদ জানান রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া, অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর কখন যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকার হচ্ছিলেন পথচারীরা। আজকের উচ্ছেদকৃত এসব দোকানপাট ও স্থাপনার কোনোরকম ইজারা দেওয়া ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেওয়া হবে না। তিনি বলেন রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর