বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

সম্পৃক্ত

কাশফিয়া নাহিয়ান

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৪, ১১:৪৬

ক্রমেই নিজের সাথে বাড়ছে দূরত্ব
আর করতে পারছি না নিজের ওপর কর্তৃত্ব।
এই বৃষ্টি সম্পূর্ণতার
এই বৃষ্টি পরিপূর্ণতার

বৃষ্টির স্পর্শে গাছের পাতা হয়ে উঠেছে জীবন্ত
আমিও হয়ে উঠেছি প্রাণবন্ত
এই বৃষ্টি কি কোনো অলৌকিকতা?

নাকি কোনো নাটকীয়তা
নাকি বজায় রাখা হচ্ছে গোপনীয়তা
নাকি সৃষ্টি করা হচ্ছে কোনো রহস্যময়তা
বৃষ্টি কি পারবে আমার মনের বেদনাকে দূর করতে
আমি কি পারবো নিজেকে নতুন করে গড়তে
আনমনে কার ছবি আঁকি
মন আজ কেন এমন বিবাগী

এই ইট পাথরের ভীড়ে কে নিজেকে খুঁজে পায়
এই বৃষ্টি আমায় কিছু বলতে চায়
আজ কিছু একটা হতে দিচ্ছে না আমায় ক্লান্ত
পুরোপুরি ভিজে যাচ্ছে হৃদয়ের এক একটি প্রান্ত
বজ্রের হুংকারে চারপাশ হচ্ছে প্রকম্পিত

নতুন করে বাঁচার জন্য অনেকটাই উজ্জীবিত
এক মাদকতায় হয়ে আছি আসক্ত
বৃষ্টির উন্মাদনায় নিজেকে নিজের সাথে করছি সম্পৃক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর