বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের জয়, মদ্রিচের রেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪, ১৩:০০

এল ক্লাসিকোর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখছে রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগায় সেলতা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে তারা।

যদিও জয়টা খুব সহজে আসেনি। এই ম্যাচে মাঠে নেমেই রিয়ালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারে পরিণত হয়েছেন লুকা মদ্রিচ। শুধু তা-ই নয়, জয়সূচক গোলটিতে অ্যাসিস্টও করেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

বালাইদোসে ম্যাচের ২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এদুয়ার্দ কামাভিঙ্গার পাস থেকে দূরপাল্লার শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। পিছিয়ে পড়লেও নিজেদের মাঠে ভালোই সুযোগ তৈরি করছিল সেলতা। বিরতির পর সফলতার দেখা পায় তারা। ৫১ মিনিটে তাদের সমতায় ফেরান উইলিয়ত সোয়েদবার্গ।

এর ১৫ মিনিট পর জয়সূচক গোল পায় রিয়াল। মদ্রিচের নিখুঁত পাসে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এর আগে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর