বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ময়মনসিংহে শীর্ষ মাদক সম্রাট লালন শেখ গ্রেফতার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৩

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এর দিকনির্দেশনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল আলম তার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নগরের পাটগুদাম ব্রীজ জয় বাংলা চত্ত্বর এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ লালন শেখ (৩৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল (১৫ অক্টোবর) ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ টাকাসহ মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। শুম্ভুগঞ্জের রঘুরামপুর (মাঝিপাড়া) এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে লালন শেখ।

ময়মনসিংহে শীর্ষে রয়েছে মাদক বিক্রিতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে এই লালন শেখ। অভিযোগ উঠেছে গত কয়েকদিন আগে সাংবাদিক স্বপন ভদ্র হত্যা কান্ডের সাথেও জড়িত রয়েছে কুখ্যাত মাদক সম্রাট লালন শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী লালন শেখ (৩৩) এর বিরুদ্ধে ০৮টি মাদক মামলা আছে। উদ্ধারকৃত ০৫ কেজি গাঁজা ও ২২ হাজার ২০০ টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর