বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মণিরামপুরে ৪১ জন দরিদ্র সদস্যের ১২ লাখ টাকা আত্মসাৎ

মণিরামপুর (যশোর)

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪, ১২:১১

কারেন্টের আগুনে কাগজপত্র পুঁড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ৪১ জন দরিদ্র সদস্য’র ১২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার চালুয়াহাটি ইউপি’র রত্নেশ্বরপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি ও ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ থানা-পুলিশের কাছে করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত শুরু করেছে।

জানা যায়, উপজেলার রত্মেশ্বরপুর যুব উন্নয়ন সমিতি দু’গ্রুপের ৪১ জন সদস্য জনপ্রতি ৫০০ টাকা হারে মাসিক সঞ্চয় জমা করে। ২০১৮ ও ২০১৯ সাল থেকে টাকাগুলি জমা শুরু হয়। মেয়াদ শেষে এদের পাওনা রয়েছে ১২ লক্ষ ৩০ হাজার টাকা। জমাকৃত টাকার একটি টাকাও কোন সদস্যকে ফেরত দেওয়া হয়নি।

সমিতির সদস্য হাদিউজ্জামান, আনিছুর বিশ্বাস, বাবলুর রহমান ও আশরাফুল মোড়ল এই অভিযোগ মনিরামপুর থানায় করেছেন। থানার এএসআই ফিরোজ হোসেন অভিযোগটি পেয়েছেন বলে জানান।

এদিকে, ক্ষতিগ্রস্থ দরিদ্র সদস্যরা অভিযোগ করে বলেন, স্থানীয় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে শালিস হয়েছে। শালিসে সিন্ধান্ত ছিল চলতি বছরের ৮ আগষ্টের মধ্যে সমিতির সভাপতি ও ম্যানেজার জমাকৃত টাকা ফেরত দিবেন।

সদস্য হাদিউজ্জামান বলেন, চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করায় তারা থানা পুলিশের আশ্রয় নিয়েছেন। সমিতির ম্যানেজার বাপ্পি জানান, কারেন্টের আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি তার নিজের টাকাটিও ফেরত পাননি। জমাকৃত অর্থ সভাপতিসহ কয়েকজনের কাছে গচ্ছিত রয়েছে বলে তিনি দাবী করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর