বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভাল তথ্য রেজিস্টার এচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করায় তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান-কে ০৮ অক্টোবর ২০২৪ থেকে পরবর্তী ০১ বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাকে এই দায়িত্ব পালনে উপযুক্ত মনে করায় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে নিয়ে হলের খাবারের মান উন্নয়ন, আবাসিক সিটের সমস্যার সমাধান, ইন্টারনেটের গতি সহ অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাবো। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর