বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শারমিন মুরশিদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৯

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শারমিন মুরশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।

এ ছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর যে তালিকা প্রণয়ন হয়েছে, তার ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুরশিদ।

তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর