বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রিয়াল জয় পেলেও কেঁদে মাঠ ছেড়েছেন কার্ভাহাল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৪:০২

ম্যাচশেষে তর্ক হতে পারত ভিনিসিয়ুস জুনিয়র নাকি ফেদে ভালভার্দে, কার গোলটি সুন্দর এনিয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের পুরো জয়ই মাটি হয়ে যায় দানি কার্ভাহাল চোখে পানি নিয়ে মাঠ ছাড়লে।

চোটে পড়ায় মৌসুম শেষ হওয়ার শঙ্কা আছে তার।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ভালভের্দে। লুক মদ্রিচের কর্নারে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণ নেন তিনি। এরপর বুলেট গতিতে কোনাকুনি শটে ভিয়ারিয়ালের জাল কাঁপান এই মিডফিল্ডার।

এর কিছুক্ষণ পরই প্রায় সমতা এনে ফেলেছিল ভিয়ারিয়াল। কিন্তু নিকোলাস পেপের হেড ক্রসবারে লাগে। বিরতির পর ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে আরেকটি চোখ ধাঁধানো গোল করেন ভিনিসিয়ুস। একইসঙ্গে নিশ্চিত করেন দলের জয়!

কিন্তু যোগ করা সময়ে ব্যথায় কাথরাতে থাকেন কার্ভাহাল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তার ইনজুরি নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে। ’

৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সেলোনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর