বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৬:৪৯

কানপুরে খেলার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি।

কিন্তু দেশের মাটিতে তার খেলা নিয়ে কাজ করছে নানারকম জটিলতা।

তবে দেশের বাইরে শেষ টেস্টটি খেলে ফেলেছেন সাকিব। খেলা শেষ হওয়ার পর তাকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট উপহার দেন ভারতের বিরাট কোহলি। সেসময় দুজনই কিছুটা রসিকতায় মেতে ওঠেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ হয়ে থাকবে। যদিও নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেন কেবল ৯ রান। এছাড়া দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে জমা হয়েছে ৪ উইকেট। যদিও সেটা কেবল প্রথম ইনিংসেই পেয়েছেন। এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ৪ হাজার ৬০৯ রান ও ২৪৬ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

সাকিবের ঠিক চার বছর পরই (২০১১) টেস্ট অভিষেক হয় কোহলির। এই সময়ে অবশ্য সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে বরং প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন ডানহাতি এই ব্যাটার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর