বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কৃষি উপদেষ্টা

কৃষকদের মূল্যায়ন করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকেরা। কিন্তু তাদের কোনো মূল্যায়ন হয় না।

এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময়ের সময় উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন ও বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে জানেন।

উপদেষ্টা কৃষি উৎপাদন প্রসঙ্গে বলেন, কৃষকরা ওই ফসলই চাষ করে যাতে তারা লাভবান হয়। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখ্যান সঠিক হতে হবে, তাতে কৃষক উপকৃত হবে। প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এই সময়ে ভাল কাজ উপহার দিতে হবে। দুর্নীতি থেকে সরে না আসলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে।

পরে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর