বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে শয্যা সঙ্কট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩, ১৩:২৪

গাজীপুরে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। তীব্র গরমসহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন এসব রোগীরা।

এদিকে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই।

গাজীপুরের সরকারি বেসরকারি হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের শুরুতে রোগীর চাপ কম থাকলেও মাসের শেষ দিকে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীই  শয্যার অভাবে বারান্দায় অবস্থান করছেন।

ডেঙ্গু রোগী ও তাদের স্বজনরা বলছেন, বারান্দায় ফ্যান নেই। তীব্র গরমে নানা ভোগান্তির শিকার হচ্ছি। তবে এখানে রোগীদের চিকিৎসার ব্যবস্থা ভালো রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শেখ কামরুল করিম বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও পথ্য গ্রহণ করে অনেক রোগীই ভালো হচ্ছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও আশঙ্কা মুক্ত রয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন। এ ছাড়া চিকিৎসা নিয়েছেন ৮ শতাধিক রোগী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর