বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০

নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫টি বিভাগের নতুন সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগগুলো হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সোশ্যালওয়েলফেয়ার বিভাগ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের দায়িত্বে থাকা উপ-রেজিস্টার ড. ওয়ালিউর রহমানের সূত্রে এসব তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুসারে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন।

অফিস আদেশে বর্ণিত বিভাগের সভাপতিদের মেয়াদ আগামী ২০/৯/২৪ তারিখে শেষ হবে উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২১/০৯/২০২৪ তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত ৫টি বিভাগে নতুন ৫ জন শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরমধ্যে, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মমতা মোস্তারী মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বনানী আফরীন শিক্ষাছুটিতে থাকায় এবং তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বিলাসী সাহা অপারগতা প্রকাশ করায় পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর