বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।


বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, মো. সালাহ উদ্দিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর জাহেরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।


বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ এমকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর