বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৭

লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, হত্যা মামলার আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার সৈয়দ আহম্মদ পাটওয়ারী শিক্ষার্থী আফনান পাটওয়ারী হত্যা মামলার ১৩ নম্বর, সাব্বির হোসেন রাসেল হত্যা মামলার ৮১ নম্বর ও পুলিশের দায়েরকৃত মামলার ৮ নম্বর আসামি থানা পুলিশ সূত্র জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলাসহ গুলি চালায়। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরমধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।


আফনান হত্যায় এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৯১ জনের নাম উল্লেখ করা হয়। এ দুই মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। প্রত্যেকটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে।


২০ আগস্ট রাতে সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর পাটওয়ারীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর