বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বন্যা

নাইজেরিয়ার কারাগার থেকে পালিয়েছে প্রায় ৩০০ বন্দি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩

বন্যায় উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ে গেলে ২৮১ জন বন্দি পালিয়ে যায় বলে কারা কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।

নাইজেরিয়া সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র ওমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়ে পলাতক বন্দিদের মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি। মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী।

গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে অঞ্চলটি। ভারি বৃষ্টিপাতের পর বন্যা শুরু হয়। বন্যায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ধ্বংস হয়ে যায়। ফলে চিড়িয়াখানা থেকে কুমির এবং সাপও পানিতে ভেসে যায়।

দেশটির জরুরি সংস্থার মতে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এক মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর