শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চার সংস্থায় নতুন পরিচালক, এনামুল করিম ওএসডি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫

চার সংস্থায় নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক আদেশে তাদের এ নিয়োগ দেওয়া হয়।

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সায়েদুল ইসলামকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, জাকিয়া সুলতানাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, লাননী ইয়াসমিনকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এনামুল করিমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

সমালোচনার মুখে পরদিন ১০ সেপ্টেম্বর উপসচিব এনামুল করিমের সিলেটের ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে।

সিলেটে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিমের নিয়োগ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এনামুল করিমের বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে প্রচেষ্টায় চালান বলে অভিযোগ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর