বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামে কারখানায় আগুন লাগানো হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের তাড়িয়ে দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর বিগবস কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাঁরা সড়কও অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে এক দল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর