বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চরফ্যাসনে চাঁদা তোলা নিয়ে হামলা

মো. সাইফুল ইসলাম ,চরফ্যাসন (ভোলা)

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২

আওয়ামী সরকার পতনের পরও বন্ধ হয়নি চাঁদা সংগ্রহ। চরফ্যাসন উপজেলা সদরে চাঁদা তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি থেকে চাঁদা তোলার সময় চাঁদা না দেয়ার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সদর রোড সিএনজি স্ট্যান্ডে ড্রাইভার মাহফুজের নেতৃত্বে মুরাদ নামের একজন সিএনজি ড্রাইভার প্রতিটি সিএনজি থেকে ৩০টাকা করে চাঁদা আদায় করে। আর এ চাঁদা না দেয়ার জন্য প্রতিবাদ করলে মাহফুজ, মুরাদ ও মেহেদী সিএনজি ড্রাইভারদের লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো. মনির।

অভিযোগকারী বলেন, মুরাদ চাঁদার টাকা নিতে আসলে মেহেদী ৩০টাক চাঁদা দেয়। এসময় আমরা একাধিক ড্রাইভার বাঁধা দিলে তারা আমাকেসহ রুহুল আমিন (৪০) রিয়াজ (৩৫) ও বেলাল (৩৭) এবং জাকির (৩২) কে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আমরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।

রুহুল আমিন ও মনির বলেন, দেশে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা কোনো রকম চাঁদা দেবোনা এবং কোনো চাঁদা সংগ্রহ করতে দেয়া হবে না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, চরফ্যাসন উপজেলায় প্রায় শতাধিক সিএনজি রয়েছে। আওয়ামীলীগ সরকারের সময়কালে চরফ্যাসন পৌরসভার টোলসহ ১০০ টাকা করে চাঁদা দিতেন বলেও জানান সিএনজি ড্রাইভাররা।

হামলায় অভিযুক্ত মাহফুজ ও মুরাদ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা এই হামলার সঙ্গে জড়িত নই।

চরফ্যাসন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, চাঁদা সংগ্রহের বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর