শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩

বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলমকে (হিরো আলম) কান ধরিয়ে উঠ-বস করানোর পর মারধর করা হয়েছে।

হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে মারধর করেছে।

বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ রোববার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং ২০২৩ সালে বগুড়া-৪ আসনে তাকে ষড়যন্ত্র করে হারানো অভিযোগ এনে মামলা করেন হিরো আলম।

হাসপাতাল থেকে হিরো আলম বলেন, 'আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে কান ধরিয়ে উঠ-বস করায়। এরপরে আমাকে কিল-ঘুষি মেরেছে মুখে ও মাথায়। বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে। তাদের অভিযোগ, আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি।'

তিনি বলেন, 'আমি কখনো তারেক রহমানকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবার জুতার মালা গলায় দিয়ে ঘুরবো।'

'বিএনপি এখনো ক্ষমতা পায়নি। তার আগেই দেশজুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরশাসক তাড়িয়েছি কি আর এক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য?,' বিএনপিকে উদ্দেশ্য করে বলেন হিরো আলম।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বলেন, 'হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা।'

তিনি প্রশ্ন রাখেন, 'বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি।'

বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর রহিম রানা বলেন, 'হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন, এটা আমরা শুনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এই বিষয় অভিযোগ দেয়নি।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর