বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারত থেকে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৭

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে বিজিবির টহল দেখে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সীমান্তের বানাইচিড়িংগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক জামগড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

তেলাখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিন জানান, ভারত থেকে চোরাই পথে কয়েকজন ব্যক্তি গরু নিয়ে আসছিল। হঠাৎ বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে দুটি ভারতীয় গরু ফেলে তারা পালিয়ে যায়। পরে শুনেছি ফসল রক্ষায় হাতির জন্য পেতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের দাবি, সন্ধ্যার পর ফসল দেখতে গিয়েছিল সোহাগ। পরে ফসল রক্ষায় হাতির জন্য পেতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর