বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্রীপুর উপজেলা বিএনপির দুই সদস্যকে অব্যাহতি

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর):

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩

 


দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর দুই সদস্যকে অব্যাহতি দিয়েছে গাজীপুর জেলা বিএনপি। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত প্রতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) অব্যাহতির ওই নোটিশ প্রেরণ করে জেলা বিএনপি।

অব্যাহতিপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল। তাদেরকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

শউর রহমান নয়েছ উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং এম.এ গণি মৈশাল একই ইউনিয়নের নিজ মাওনা গ্রামের ভারত মৈশালের ছেলে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাতবর তাঁর কার্যালয়ে অনুপস্থিত থাকেন। গত ২০ আগস্ট গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং সাধারণ সম্পাদক এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতবর পরিষদের কর্যিক্রম চলমানে মিটিং করেন। ওই মিটিংয়ে চেয়ারম্যানের দুই পাশে মশিউর রহমান নয়েছ এবং এম.এ গণি মৈশাল উপস্থিত থেকে মিটিং শেষ করেন। ওই মিটিংয়ের সকল কর্যক্রমে উপস্থিত থাকায় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদেরকে দলের সকল পদ থেকে অবাহতি দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর