বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গোপন ক্যামেরায় ধারণ হতো অভিনেত্রীদের পোশাক বদল, তথ্য ফাঁস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৬:৫৯

আর জি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরইমধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।

যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের।
হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালয়ালম ইন্ডাস্ট্রি রোজই একের পর এক যৌন হেনস্তার কথা সামনে আসছে। অভিনেত্রীদের অভিযোগের মুখে পড়ছেন দক্ষিণী পরিচালক থেকে অভিনেতারা। সেই ঢেউ অবশ্য বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লক্ষ্য করা গেছে।


এরইমধ্যে অভিযোগ সামনে এনেছেন শ্রীলেখা মিত্রসহ অনেক তারকা। শুক্রবার ইন্ডাস্ট্রির ভেতরে নারীদের নিরাপত্তার জন্য ফেডারেশন ‘সুরক্ষা বন্ধু’ কমিটি গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠিক এমনই সময় ফের দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। স্পষ্ট জানালেন, কেরালায় সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধিকা জানান, “কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ ভ্যানের ভিতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো।


আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্য়ে আসত সেই ভিডিওগুলো। ”
সম্প্রতি হেমা কমিটির রিপোর্টে দক্ষিণী বিনোদন জগতের একাধিক কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও পারিশ্রমিকের বৈষম্যের কথা লেখা রয়েছে। আর এমন পরিস্থিতিতে শ্রীলেখা মিত্র, মিনু মুনীরসহ একাধিক অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন। ইতোমধ্যেই অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত পরিচালক রঞ্জিত। রঞ্জিতের কোঝিকোড়ের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। সব বিষয়ের তদন্তের জন্য সিনিয়র নারী পুলিশদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ‘আম্মা’ নামক একটি সংগঠন থেকে পদত্যাগ করেছেন সুপারস্টার মোহনলাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর