বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জ্বালানি উপদেষ্টা

ডিজেলে ১.২৫ টাকা কমাতেই জান বের হয়ে গেছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৬:২২

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। অকটেন ও পেট্রলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১.২৫ টাকা কমানো হয়েছে। এই দর কমাতেই সরকারের জান বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, আপনারা জানেন যে আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয়, তার বেশির ভাগ হচ্ছে ডিজেল।


ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর হচ্ছে অকটেন, এরপর পেট্রল। আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে কী, এদের পরিমাণটা খুব কম।

এটা কমালে এটার ইমপ্যাক্টটা কম হয়। ওখানে (ডিজেল) এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরো চেষ্টা করব। ভবিষ্যতে যদি জ্বালানির মূল্য স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস নির্ধারণ করব, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না।

একটা কনট্রাক্ট আছে। সেটার জন্য এতটুকু করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে আমাদের, যাতে এটা আরো কমাতে পারি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর