বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এ বছর জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৩:৫৯

জাপানে চলতি বছরের প্রথম ৬ মাসে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকীত্বের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। দেশটির এক পুলিশ রিপোর্টে এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে এই পরিমাণ মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

ওই রিপোর্ট অনুযায়ী এই ৪০ হাজার মানুষের মধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর।

দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা ৩৭ হাজার ২২৭ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। যার ৪০ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর। আর ১৩০ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরের বেশি সময় পর। এরমধ্যে ৭০ শতাংশের বয়সই ৬৫ বছর বা তারও বেশি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। তাছাড়া জন্মহার কমে যাওয়া বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। 

দেশটির জনসংখ্যার একটি অংশ বিয়ে করেন না, ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না। গবেষণা বলছে ২০৫০ সালে জাপানে বাড়িতে একা থাকা মানুষের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর