বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবি

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩, ১৮:২৯

চলমান শিক্ষক আন্দোলন ও এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক নেতারা।  শুক্রবার সকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখা।
 
নেতারা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, অথচ সেই শিক্ষকরাই আজ বৈষম্যের শিকার। এই সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করে  পাঠদান এবং প্রতিযোগিতা দিয়েই যাচ্ছেন। কিন্তু সমপরিমাণ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
 
এ সময় তারা সকল এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাকে আর্থিক বৈষম্য দূর করা, স্বতন্ত্র বেতন কাঠামো চালু, শতভাগ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা  চালু সহ পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা  শাখার সভাপতি অধ্যাপক মনির আহম্মদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আহমদ উল্যাহ নাছিম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আদর্শ শিক্ষক ফেডারেশন সদর উপজেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর