বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাকিবের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আবেদন আইনজীবীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৪, ১৬:০৯

সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসানের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান এবং মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।

বুধবার (২৮ আগস্ট) দুদক চেয়ারম্যান বরাবর তিনি এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সাকিব আল হাসান অপকর্মের সাথে সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মর্মে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তিনি শতশত কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন।

সাকিব নিজে দুর্নীতি করেই ক্ষান্ত নয়, তিনি তার পরিবারের সদস্যদের নামে ও বেনামে বহু প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করেছেন। যার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। এতদিন সাকিবের রাজনৈতিক প্রভাবের কারণে কোনো প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেনি। শত প্রমাণ থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তার দায়ভার ও জবাব দুদককে দিতে হবে। সেলিব্রেটিদের আমাদের দেশে সুফিসাধক ভাবা হয়, কিন্তু তাদের বড় অংশই দুর্নীতির সাথে জড়িত। সেলিব্রেটি মহল যে আইনের ঊর্ধ্বে নয়, সেটি আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও আবেদনে উল্লেখ করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর