বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফারাক্কা খুলে দিলেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৬:৫৬

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হলেও আগামী এক সপ্তাহের মধ্যে গঙ্গা অববাহিকায় বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর (বাংলাদেশের পদ্মা) চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনো বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির কোনো বৃদ্ধি লক্ষ্য করিনি।

তাই বলতে পারি, গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই।

ভারতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই কর্মকর্তা বলেন, ফারাক্কা ব্যারেজের উজানে ও নিচের দিকে পানির স্তর স্থিতিশীল রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর