শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৪, ১২:২৬

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলুকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ আগস্ট) রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। ভুলু জেলা কৃষকলীগের সাবেক সভাপতি।


সোমবার সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি হত্যা মামলায় ভুলু চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সে থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে মামলার নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।


জানা গেছে, ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদ্রাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ৪ ছাত্র নিহত হন। এতে ১৪ আগস্ট নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারী ও সাব্বির হোসেন রাসেলের স্বজনরা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। আফনান হত্যা মামলায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করেন। এছাড়া ছাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন ৯১ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এ দুটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়। তবে এ দুই মামলার এজাহারে ইউপি চেয়ারম্যান ভুলুর নাম দেখা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর