শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুই মাসের আয় বানভাসিদের দিলেন সিয়াম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৭:৩০

চিত্রনায়ক সিয়াম আহমেদ ‘গিভ বাংলাদেশ’ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যার্তদের পাশে আছেন। এই সংগঠনের মাধ্যমে বন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয় পুরোটাই দিয়েছেন তিনি। শুধু তিনি একা নন, তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীও দিলেন তার এক মাসের আয়ের টাকা।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এমন কথা বলেন সিয়াম।

এ সময় সিয়াম আহমেদ বলেন, ‘গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো ১৪৫০০ টাকার পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছেন। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের আয় ডোনেট করতে যাচ্ছি। এরমধ্যে কিছু টাকা আমি দিয়েছি। বাকিটা এখন দিতে চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দানের বিষয়টি এভাবে বলা উচিৎ নয়। তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার। কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর