বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাল থেকে চলবে মেট্রো রেল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৩:৫০

ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। রবিবার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল।

মেট্রো রেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে।


লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তিনি আরো জানান, আজ শনিবার (২৪ আগস্ট) চূড়ান্ত ট্রায়াল দেওয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না।


সবকিছু ঠিকঠাক থাকলে  রোববার (২৫ আগস্ট) থেকেই মেট্রো রেল নিয়মিত চলবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।


এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর