শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৮:৪১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্যদূরীকরণসহ অতিদ্রুত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বৃহস্পতিবার (২২ আগস্ট ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাশিস আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের কোনো পরিবর্তন হয়নি। ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোনো বদলি প্রথা। দীর্ঘ ৩৫ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। বরং আওয়ামী দুঃশাসনে এমপিও শিক্ষক সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আওয়ামী দুঃশাসনের সময় মাসের পর মাস শিক্ষক আন্দোলন করা হলেও শিক্ষকদের কোনো দাবি পূরণ করা হয়নি বরং শিক্ষকদের বিভিন্ন কৌশলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এসময় তারা নিজেদের দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো-

অবিলম্বে চাকুরিচ্যুত শিক্ষকদেরকে চাকরিতে পুনঃর্বহাল করতে হবে, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করতে হবে, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে, বর্তমান শিক্ষা কারিকুলাম অতিদ্রুত বাতিল করতে হবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্যদূরীকরণসহ অতিদ্রুত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মোর্শেদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ. আলীম, প্রচার সম্পাদক এস আর রিপন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর