বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ শ্রম উপদেষ্টার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৪, ১৫:১৪

সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে একজন থাকবেন বলেও জানান তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবে তারা সহায়তা পেয়েছেন কি পাননি, সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। এ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা হবে।

তিনি বলেন, আমি চাই ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে এ তদন্ত কমিটিতে একজন প্রতিনিধি থাকবেন। তিনি নিশ্চিত করবেন বাস্তব চিত্র উঠে আসছে কি না।

তিনি বলেন, আমি নিজেও দেখেছি, প্রধানমন্ত্রীর তহবিল থেকে মাত্র ১৯ থেকে ২২ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছে। এ সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর