বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজধানীর কয়েকটি মন্দিরে রাতে ছাত্রদলের নেতা-কর্মীদের পাহারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৩:১৩

শেখ হাসিনার দেশত্যাগের পর ১৫ আগস্ট কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমন শঙ্কায় রাজধানীর বেশ কয়েকটি এলাকার মন্দিরে রাতে পাহারা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে শেখ হাসিনাসহ অন্যদের যথাযথ বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় সরেজমিনে রাজধানীর শাহজাহানপুর, বাসাবো, তিলপাপাড়াসহ আশেপাশের বেশ এলাকার কয়েকটি মন্দিরে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাহারা দিতে দেখা যায়। তাদের সঙ্গে পুলিশ ও এলাকবাসীও ছিল।

মন্দির পাহারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান সবুজ বলেন, স্বৈরাচারীদের বিদায়ের পর দেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। দলের পক্ষ থেকে এলাকায় এলাকায় নেতাকর্মীদের এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকার নিরাপত্তা ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, রাতে শাহজাহানপুর থানার অধীনে একটি মন্দিরে হামলা হতে পারে এমন গোপন তথ্য পুলিশের কাছে আসে। আমাদের বিষয়টি জানালে আমাদের এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যুবদলের, ছাত্রদলের নেতাকর্মীরা রাতে পাহারায় নামি।

শাজাহানপুরে মন্দির পাহাড়ায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ ভূঁইয়া, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচকে হোসেন, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ভাসানী চাকলাদার, ১১ নম্বর ওয়ার্ডের ছাত্রনেতা পলাশ খান, ছাত্রনেতা আলামিন, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা সোহেল, ছাত্রনেতা রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর