বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদে‌শি কর্মীদের সুখবর দিলো সৌদি রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৫:২১

বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ‘বাংলাদে‌শি কর্মীদের আজ (১৪ আগস্ট) থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে দূতাবাস।’

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সৌ‌দি রাষ্ট্রদূত বলেন, ‘আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।’

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দিতে অ‌্যাসাইলাম চাওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এরকম কিছু আমি শু‌নিনি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর