বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কমলাকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১৩:০৫

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানে কমলা হ্যারিস সমাবেশ করেছেন। ওই সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেশি সমর্থক দেখানো হয়েছে। মিশিগানের ডেট্রয়েটে গত সপ্তাহে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিমানবন্দরে কমলা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষা করেছিলেন বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। সেই দাবিকেও ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

তবে বিবিসি ও সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমলা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক। বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করেছে। এর আগে কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর