শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৭ দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১১:০৫

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাতে আন-অথরাইজ ওয়েপেন বা আগ্নেয়াস্ত আছে আগামী সাত দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। জমা না দিলে তাদের বিরুদ্ধে দুটি মামলা হবে।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানীর সেনানিবাস সিএমএইচে (CMH) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র কাছে থাকায় মামলা হবে। নিষিদ্ধ অস্ত্র সাধারণ জনগণের কাছে কীভাবে গেল আনসার সদস্যদের ওপর যারা হামলা করেছে তাদের ছবি ও ভিডিও থেকে দেখলাম, সিভিল ড্রেসে বেশিরভাগই হচ্ছে যুবক। এই জনগণ কারা আমরা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করবো।

তিনি বলেন, আমি অফার করছি আজ থেকে সাত দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে অস্ত্রগুলো ফেরত আসতে হবে। ফেরত না এলে অস্ত্র অভিযানে যদি আমরা কারও কাছে অস্ত্র পাই, তার বিরুদ্ধে দুটি চার্জ লাগবে (মামলা হবে)। যদি নিজেরা জমা দিতে না পারেন তাহলে কারো মাধ্যমে দেন। যেটাই হোক এই অস্ত্রগুলো আমাদের দরকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর