বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরের সদরে উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবক হত্যা

সোহেল রানা, যশোর

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৮:২৩

যশোরের সদর উপজেলার আড়পাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর আলম মিঠু (৩৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বিলপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা মোদাচ্ছের হোসেনের ছেলে। শুক্রবার (৯ আগস্ট) রাত ১০:৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা তাকে গ্রামের মাঠের মধ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।


গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে গ্রামের লোকজন মাঠে কৃষি কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হয় এবং কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর হোসেন মিথুর মৃতদেহ শনাক্ত করে।


স্থানীয় গ্রামবাশি জানিয়েছে, মৃত মিথুর ভাই ডিটু ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের সঙ্গে চলাফেরা করতেন। তার ভাইয়ের প্রতি পূর্ব আক্রোশের কারণে তাকে না পেয়ে জাহাঙ্গীর আলম মিঠুকে হত্যা করেছে বলে তারা ধারণা করেছে।


যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যা কারণ ও খুনিদের সনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর