বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরে জেলা প্রশাসনের আয়োজনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি পথযাত্রা

সোহেল রানা,যশোর

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৮:২১

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর পুলিশ নিরাপত্তাহীনতায় থাকায় কর্ম বিরতিতে গেলে সারাদেশে অগ্নি-সংযোগ, হামলা,ডাকাতি, নৈরাজ্য বেড়ে চলেছে। সেজন্য সারা দেশের ন্যায় যশোরেও শান্তি-শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফেরাতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সম্প্রীতি র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যশোরবাসী করতালি দিয়ে এই উদ্যোগকে অভিনন্দন জানান।

জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার বলেন, অক্সিজেন দরকার আছে আমাদের এটা আমরা বুঝতে পারি না যখন বাতাসটা বন্ধ হয়ে যাবে তখন অক্সিজেনটা আমাদের যে কত প্রয়োজনীয় সেটা আমারা বুঝতে পারি।আমরা পুলিশিং এর ভিতর ছিলাম বলে পুলিশিং এত কাজের জিনিস বুঝতে পারেনি পুলিশ আমাদের স্বস্তির জায়গা। গত ৩ দিন ধরে পুলিশের ব্যবস্থাটা নাই সুতরাং নিজেদের সচেতন হতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর