বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিষেধাজ্ঞা প্রত্যাহার, সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৫:৩১

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে হামলার জেরে ২০২১ সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন বছর পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারুদ সৌদিতে বিক্রি-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলাবারুদ সৌদির কাছে হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই সৌদিতে অস্ত্র পাঠানো শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। যেই লক্ষ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

হঠাৎ সৌদির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ, সৌদিকে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পর ২০২২ সালের মার্চে সৌদি ও হুথিরা জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে গেছে। ইয়েমেনে আর কোনো হামলা চালায়নি তারা।

এদিকে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতেই এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর