শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আতঙ্ক এখন নির্বাচন কমিশনে, অফিস করছেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১৪:৪০

এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে নির্বাচন কমিশনে (ইসি)। শেখ হাসিনা পদত্যাগের পর প্রথম কার্যদিবস মঙ্গলবারে (৬ আগস্ট) অফিসে আসেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অন্য চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি দ্বিতীয় দিনেও অফিস করেননি সিইসি।

তবে দ্বিতীয় দিনে অফিসে এসেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব এবং মো. আলমগীর।

এদিকে বেলা একটার দিকে ইসি ভবনে আসেন ইসি সচিব শফিউল আজিম। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান অফিসে আসেননি।

ইসি কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতিতে ইসিতি হামলার আতঙ্ক বিরাজ করছে। উড়ো খবরের ভিত্তিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে হামলার উদ্দেশে বিক্ষুব্ধ জনতা আগারগাঁওয়ের দিকে আসছে এমন উড়ো খবর ছড়িয়ে পড়লে ইসি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভবন থেকে নেমে সামনের সড়কে চলে আসেন।

এই খবরে ইসি ভবনের সামনে সেনাবাহিনীর তিনটি গাড়ি অবস্থান নেয়। এতে হামলার আতঙ্ক কাটলেও ইসিতে বদলি আতঙ্ক বিরাজ করছে।

কোন কর্মকর্তাকে কখন কোথায় বদলি করা হয়, এই আতঙ্ক দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের চোখে-মুখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর