বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পঞ্চগড়ে সহিংসতাবিরোধী বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৮:৪০

পঞ্চগড়ে আওয়ামী লীগ, আহমদিয়া সম্প্রদায়সহ মানুষের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পথ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, মখলেছার রহমান, সোনিয়া আক্তার, ছাত্রনেতা খোরশেদ মাহমুদ, সুরাইয়া আক্তার, আতিকুর রহমান ও হাবিবুর রহমান বক্তব্য দেন।

গত দুই দিনে আওয়ামীলীগ নেতাকর্মী ও আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, তৃতীয় একটি শক্তি এসব সহিংসা করছে। আমরা এজন্য ছাত্র আন্দোলন করিনি। যারা এমনটি করছেন তারা খুব নিন্দনীয় কাজ করছেন। আমরা শান্তিপূর্ণ একটি দেশ গড়তে চাই।

তাই এখন থেকে আর কোথাও কারো ঘর-বাড়িতে হামলা হলে ছাত্ররা প্রতিবাদ করবে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যও ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এই সমাবেশে উপস্থিত হয়ে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘ছাত্ররা যখনি রাজপথে নেমেছেন, সফল হয়েছেন। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া।

বিগত দিনে পঞ্চগড় পুলিশের প্রত্যেকটি সদস্য কাজ করেছে।

পঞ্চগড়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যে কোনো ধরনের অপরাধ দমনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্রদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের ভূমিকা পেশাদ্বারিত্বে সঙ্গে পালন করেছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর