বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিরাপত্তাকর্মী সেজে ডাকাতি করত তারা

সাভার প্রতিনিধি

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪, ১৮:১২

সাভারের আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি।

আজ রবিবার (২৮ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী।

এর আগে গতকাল শনিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাগুরা জেলার মো. লিটন শেখ (৩৯), আয়নাল হোসেন পলাশ (৩৬), ফরহাদ আলী (২৮), মনিরুল ইসলাম (৩৪) দিনাজপুর জেলার রাশেদুল ইসলাম (২৬), হামিদুল ইসলাম (৪০) এবং জামালপুর জেলার মোজাম্মেল হক (৩০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে ডাকাতি করত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় কয়েকজন পালিয়ে যায়।

জব্দ করা হয় ছুরি, খেলনা পিস্তল, প্লাস্টিকের হেন্ডকাফ, সিকিউরিটি গার্ডের পোশাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহীল কাফি বলেন, গ্রেপ্তাররা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে বিভিন্ন শিল্প কারখানা ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর