বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ওমানে ট্যাংকারডুবি, ১৩ ভারতীয়সহ ১৬ ক্রু সমুদ্রে নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১১:৫৭

ওমান উপকূলে ট্যাংকার জাহাজ ডুবে ১৩ ভারতীয়সহ ১৬ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এই খবর জানিয়েছে। ট্যাংকারের বাকি তিনজন ক্রু শ্রীলঙ্কান ছিলেন বলে জানা গেছে। তাদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী তেল ট্যাংকার ‘প্রেস্টিজ ফ্যালকন’ বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে গত সোমবার ডুবে গেছে। সেখানে ১৩ জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কান ছিলেন।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তেলের ট্যাংকারটি নিমজ্জিত হয়ে উল্টে গেছে। তবে জাহাজটি স্থিতিশীল হয়েছে কি না বা তেল বা তেলপণ্য সমুদ্রে ছড়িয়ে পড়ছে কি না তা নিশ্চিত করে জনা যায়নি।

জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭ মিটার দীর্ঘ তেলের ট্যাংকার। এ ধরনের ছোট ট্যাংকারগুলো সাধারণত ছোট সমুদ্রযাত্রার জন্য তৈরি করা হয়। ডুকম বন্দর ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি দেশটির প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর একটি প্রধান কেন্দ্র এবং প্রধান তেল শোধনাগারের বিশাল শিল্প অঞ্চলের একটি অংশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর