বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুর্নীতি দুর্নীতিই, সেটা আমার বা পিয়নের হোক, দুর্নীতি দূর করতে হবে: প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৬:৫৯

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দুর্নীতি দুর্নীতিই, আমার দুর্নীতি হোক বা পিয়নের দুর্নীতি হোক। দুর্নীতি দূর হোক। দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ১৬ দফা পরামর্শ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে তিনি এমন মন্তব্য করেন। পরে ওই মামলায় চেম্বার জজ আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

১৫ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান আব্দুর রহিমের সাজা বাতিলের রায়ে ওই ১৬ দফা পরামর্শ দিয়েছিলেন হাইকোর্ট। ২০২২ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ রায় দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আসামি পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ১৬ দফা পরামর্শ দিয়েছেন। এসময় প্রধান বিচারপতি বলেন, আমরা সংসদকে পরামর্শ দিতে যাব কেন? আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি? হাইকোর্ট নির্বাহী বিভাগকে ও সরকারকে নির্দেশনা দিতে পারেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি চাইলে পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রপতি চাইলে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন, নাও পারেন।

দুর্নীতির বিষয়ে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, গত রাতে আমরা হাইকোর্টেও দুই কর্মচারীকে ধরে পুলিশে দিয়েছি। তারা বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ নিয়েছিলো। দুর্নীতি দুর্নীতিই, আমার দুর্নীতি হোক বা পিয়নের দুর্নীতি হোক। দুর্নীতি দূর হোক।

কোটা প্রসঙ্গে প্রধান বিচারপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের উদ্দেশে ওবায়দুল হাসান বলেন, আপনারা তো সুপ্রিম কোর্ট বারের নেতা, আপনাদের দেশের প্রতি দায়িত্ব আছে। যারা কোটা নিয়ে আন্দোলন করছে, তাদেরকে বোঝান, পরামর্শ দিন। বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতেই নিষ্পত্তি হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর