বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৭:১৬

খুলনায় আল আমিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৮ জুলাই) রাত ৯টার দিকে মহানগরের পূর্ব বানিয়াখামার লোহার গেটে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আল আমিন পূর্ব বা‌নিয়াখামার লোহার গেট এলাকার বা‌সিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে।


খুলনা সদর থানার ওসি মো: কামাল খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দি‌কে পূর্ব বানিয়াখামার এলাকার মামুনের গ‌্যা‌রে‌জে এসে বস‌লে ক‌য়েকজন দুর্বৃত্ত চাপা‌তি দি‌য়ে এলোপাতা‌ড়ি কুপিয়ে ফেলে যায়। দুর্বৃত্তরা তার ডান ও বাম পায়ের হাঁটু, বাম হাতের আঙ্গুলসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় লোহারগেট গ‌্যারেজ মা‌লিক তৈ‌য়েবুর রহমান মামুনকে পু‌লিশ আটক করে‌ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর