বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পেট্রোবাংলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরষ্কার প্রদান।

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৬:৪৩

২৭ জুন, ২০২৪ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর বোর্ড রুমে মন্ত্রিপরিষদ বিভাগের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা, ২০২৪-২৫’ অনুযায়ী পেট্রোবাংলার চেয়ারম্যান এবং আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

পেট্রোবাংলার পক্ষে চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এবং কোম্পানিসমূহের পক্ষে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। একইসাথে, পেট্রোবাংলা’র শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ১ জন ব্যবস্থাপনা পরিচালকসহ পুরষ্কার প্রাপ্ত ২ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীর মধ্যে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র বিতরণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার।

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) ও মহাব্যবস্থাপকবৃন্দ, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপক, পেট্রোবাংলার এপিএ টিম ও নৈতিকতা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর