শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কুবিতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৫:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় জাতীয় শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে একটি দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে এসে শেষ হয়।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানসহ আরো অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, রোভার-স্কাউটস, বিএনসিসি সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'আমরা লেখাপড়া শুরু করে যেকোনো ধরনের দায়িত্ব পালনে কোথাও নীতি বিরোধী কাজ করব না। অর্থনৈতিক এবং রাজনৈতিকসহ সকল কর্মকাণ্ডে আমরা যেন দুর্নীতি পরিহার করতে পারি। আমরাও আমাদের কর্মক্ষেত্রে এধরনের কাজ থেকে বিরত থাকতে পারি।'


ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন,'মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, ছাত্র পরামর্শক দপ্তর সবসময় ভিসি স্যারের সাথে কাজ করছে। আমাদের ছাত্র পরামর্শক দপ্তরের উদ্যোগে আজকের এই র‍্যালী আয়োজন করেছি। আজকের র‍্যালীর বিষয়বস্তু ছিল 'প্রিয় স্বদেশ বাংলায়, দুর্নীতির কোন ঠাঁই নাই।'
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সর্বাত্মক চেষ্টা করছেন, সেই লক্ষকে পরিপূর্ণ করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় সাথে আছে, তারই প্রেক্ষাপটে আজকের এই আয়োজন।'

তিনি আরো বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়ার বড় প্রতিবন্ধকতা হলো দুর্নীতি, এই দুর্নীতি আমাদের রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই লক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। আমরা সেনার বাংলাকে দুর্নীতি মুক্ত করবোই।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর