বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এনবিআর থেকে মতিউরকে সরানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৪:১৫

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, পত্রিকার তার খবর প্রচারিত হয়েছে। এটা সত্য হলে দুঃখজনক। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের সরকার যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে।

জানা গেছে, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে রোববার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর