শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সরানো হবে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড: মেয়র আতিক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৬:২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য গলার কাটা হয়েছিল। এটি সরানোর জন্য তেজগাঁও আনিসুল হক সড়কের পাশে ১৫ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে।


বুধবার (১৯ জুন) তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই স্ট্যান্ডে পাঁচ হাজার ৮০০ ট্র্যাক থাকে। তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে ১৫ বিঘা জমিতে একটি উন্নত ও বহুতল ট্রাক স্ট্যান্ড করার মাধ্যমে ঢাকা শহরের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।

মেয়র আতিক বলেন, আজ পর্যন্ত সবাই কিন্তু বলেছে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা দেব কিন্তু কখনো দেওয়া হয়নি। ১৫ বিঘা জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরের মধ্যে ট্রাক এবং বাস রাখার জন্য বরাদ্দ দিয়েছেন।

কবে থেকে এই ১৫ বিঘা জায়গায় ট্রাক রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনই যদি এই জায়গার দেয়াল ভেঙে দেওয়া হয় তাহলে কাল থেকেই এখানে ট্রাক থাকতে পারবে। কিন্তু এখনই এখানে ট্রাক না রেখে, আমরা ট্রাক চালকদের সঙ্গে কথা বলছি কি ধরনের ডিজাইন তারা চান ট্রাক রাখার জন্য। এখানে ট্রাক যারা রাখবেন তাদের বিশ্রামাগার কোথায় হবে, ট্রাক কোথায় রাখবেন এই সব কিছু নিয়ে একটি মাল্টি প্ল্যান আমরা তৈরি করছি।
ট্রাক রাখার জন্য আগামী মাস থেকেই জায়গার একটি অংশ খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমদ।

সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর